রাজনগরে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রাজনগর উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও মোবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি মৌলবীবাজার জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে শুরু হয়ে টেংরাবাজার হযরত সর্দার শাহ (রাঃ) মাযার সম্মুখে শেষ হয়।
বৃহস্পতিবার ঈদে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটির আহবায়ক রিয়াদুস সালেহিন রিয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহেদ আহমদের পরিচালনায় র্যালি পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মুফতি শামছুল ইসলাম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা বেলাল আহমেদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী সাহেব। কেন্দ্রীয় তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ওজিউর রহমান আছাদ, জেলা তালামীযের সভাপতি নিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
সভায় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলান নজরুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আব্দুর রব সাহেব, উপজেলা তালামীযের সহ সভাপতি মামুন আহমদ সাহেব, সহ সভাপতি আলী আকবর সাহেব, সাধারণ সম্পাদক আলী খান জায়েদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রচার সম্পাদক জাহাঙ্গীর আহমেদ, সহ প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মোস্তাক আহমদ, অফিস সম্পাদক সোয়াইবুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক রমজান আলী, সহ শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক আলী হোসাইন (মিতুল), তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক গোলাম মোস্তফা রনি প্রমুখ।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed