ঢাবির শামসুন নাহার হলের ছাদ ধসে ছাত্রী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ওয়াশ রুমের ছাদের একাংশ ধসে পড়েছে। এ ঘটনায় হলের এক ছাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে হলের মধ্য ভবনে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন।
হলের ছাত্রীরা জানান, দুপুরে ওয়াশ রুমে গোসল করার সময় ছাদের একাংশ ধসে পড়ে। এতে ওই ছাত্রী হাতে মারাত্মক আঘাত পান। তাকে তখনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা এবং এক্সরে করার পরামর্শ দেন।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ সুপ্রিয়া সাহা বলেন, ‘হল সংস্কার করার জন্য আমাদের প্রধান ইঞ্জিনিয়ার বরাবর আবেদন করতে হয়। এটা দীর্ঘমেয়াদী এক প্রক্রিয়া।’ তবে ওই ছাত্রীর চিকিৎসার ব্যয় হল কর্তৃপক্ষ বহন করবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও ছাদের পলেস্তারা বারবার খসে পড়ায় ছাত্রীরা ওয়াশ রুমগুলো সংস্কারের জন্য হল প্রশাসনের কাছে আবেদন করেছিলেন।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed