Main Menu

রাজনগরে দুই প্রতিষ্টানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টানে অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট অধিদপ্তর-এর সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে রাজনগর উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আইন লঙ্ঘনের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা এবং যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়ার জন্য তারাপাশা বাজার এলাকার বিসমিল্লাহ বেকারীকে ২ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া এবং খাদ্যপন্যে ক্ষতিকর রং মিশানোর অপরাধে টেংরাবাজার এলাকার ঢাকা কুইং এন্ড বেকারী ফুড প্রোডাকসকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সহযোগীতায় ছিলেন রাজনগর থানার এসআই জিয়াউল হক।

Share





Related News

Comments are Closed