Main Menu

সিলেটে শ্রদ্ধা আর ভালোবাসায় বুদ্ধিজীবী দিবস পালিত

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি জাতিকে মেধাশূণ্য দেয়ার জন্য জাাতির সূর্য সন্তানদের হত্যাকরে পাকিস্তানি হানাদার ও তাদের দোসর এ দেশীয় আলবদর, আল শামস বাহিনী। স্বাধীন বাংলাদেশের অভ্যূদয় অনিবার্য্য বুঝতে পেরে স্বাধীনতা লাভের মাত্র দু’দিন আগে ১৪ ডিসেম্বর তাদের বর্বর হামলায় নির্মমভাবে প্রাণ হারান অগণিত শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী। তাদের রক্তের পথ বেয়ে অর্জিত হয় বাঙালি জাতির মহান স্বাধীনতা।

১৪ ডিসেম্বর সারাদেশের ন্যায় সিলেটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ শ্রদ্ধা জানান।

Share





Related News

Comments are Closed