Main Menu

সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের মৃত আব্দুন নূর গজনবীর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।

ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন, মূল্যবান সামগ্রীসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মৃত আব্দুন নূর গজনবীর ছেলে বদরুল ইসলাম গজনবী জানান- বুধবার দিনগত রাত তিনটার দিকে ১৪/১৫ জনের মুখোশপরা ডাকাত দল তাদের বসত ঘরের প্রধান ফটকের স্টিলের গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাত দল অস্ত্রের মুখে ঘরের সকলকে জিম্মি করে হাত পা বেঁধে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেটসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. সাইফুল ইসলাম, ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন- ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed