স্বামীকে খুন, প্রেমিককে কসমেটিক সার্জারিতে ‘স্বামী’ বানানোর চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গনা রাজ্যে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। স্বামীকে হত্যার পর প্রেমিককে কসমেটিক সার্জারি করিয়ে তার জায়গায় বসাতে গিয়ে ধরা পড়েছেন ভারতের এক নারী।
পুলিশের বরাত দিয়ে বলা হয়, অস্ত্রোপচারের পর স্বামীর চেহারা বদলে গেছে-একথা পরিবারের সদস্যদের বোঝাতে পরিকল্পিতভাবে প্রেমিক যুবকের মুখে এসিড নিক্ষেপ করা হয়।
চিকিৎসার পর দুজনে এসে একথা বললে তা বিশ্বাস করেন ওই নারীর স্বামীর বাবা-মা। এমনকি হাসপাতালের বিলও পরিশোধ করেন তারা। এক পর্যায়ে নিহতের ভাই ওই হাসপাতালে গেলে বিষয়টি নিয়ে সন্দেহ হয় তার।
পুলিশে অভিযোগ করেন নিহতের ভাই। এরপর পুলিশ আঙুলের ছাপ নিয়ে পরীক্ষা করলে বেরিয়ে আসে আসল কাহিনী। এ ঘটনায় ওই নারী ও তার প্রেমিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই।
আসামি স্বাতী রেড্ডি ও তার প্রেমিক রাজেশ আজাকোলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি লিখেছে, দুজনে মিলে স্বামী সুধাকর রেড্ডিকে হত্যার কথা স্বীকার করেছেন স্বাতী। ২৬ নভেম্বর রাতে তাকে হত্যা করা হয়। তবে মরদেহ এখনও পাওয়া যায়নি।
হত্যাকাণ্ডের দুদিন পর ২৮ নভেম্বর হাসপাতালে ভর্তি হন রাজেশ। একই দিন স্বামীর ওপর ‘এসিড হামলার’ কথা তার স্বজনদের জানান স্বাতী। এই কথা বিশ্বাস করে সুধাকরের বাবা-মা প্রায় পাঁচ লাখ রুপি হাসপাতালের বিল পরিশোধ করেন। তাদের আরেক ছেলে ৯ ডিসেম্বর পুলিশে অভিযোগ করার আগে সব কিছু পরিকল্পনা মতো চলছিল স্বাতী-রাজেশের। সূত্র : বিবিসি
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed