Main Menu

তিন মামলায় আপন জুয়েলার্সের মালিকদের জামিন

বৈশাখী নিউজ ডেস্ক: অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় শুল্ক গোয়েন্দা অধিদফতরের করা তিন মামলায় দিলদারসহ আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে বাকি দুই মামলার বিষয়ে আগামী জানুয়ারি মাসের ২৬ তারিখে পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে। এ দুই মামলায় জামিন না হওয়ার কারণে আপাতত মুক্তি মিলছে না মালিকদের।

আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের জামিন দেন।

এর আগে গত ২২ নভেম্বর আপন জুয়েলার্সের তিন মালিককে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়।

চলতি বছরের মে মাসের শেষ দিকে আপন জুয়েলার্সের বিভিন্ন শো-রুম থেকে ১৫ দশমিক ৩ মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার জব্দ করে বাংলাদেশ ব্যাংকে পাঠায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

পরে এ বিষয়ে অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মুদ্রাপাচারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এর বিরুদ্ধে হাইকোর্টে পাঁচ মামলায় জামিন আবেদন করেন তিন ভাই।

Share





Related News

Comments are Closed