Main Menu

জামিন পেলেন খন্দকার মুক্তাদির

বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ‘অবমাননা’র অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির জামিন পেয়েছেন।

আদালতে জামিন আবেদন শুনানীতে আসামীপক্ষে অংশ নেন ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ প্রমুখ।

ওই মামলার বাকি ৮ আসামীকেও জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ তাকে ৮ সপ্তাহের জামিন প্রদান করেন।

গত ১ ডিসেম্বর সিলেট সদর উপজেলার হাটখোলা ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনায় প্রধান অতিথি হয়ে যোগদান করেন খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠান চলাকালে ইউনিয়ন পরিষদে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টিয়ে রাখা হয়।

এতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে ‘অবমাননা’ করা হয়েছে, এমন অভিযোগ এনে সিলেট জেলা বারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগ নেতা নুরে আলম সিরাজী জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

ওই মামলায় খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান আসামী করা হয়। মামলায় সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আজির উদ্দিন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, বিএনপি নেতা আবুল হাসনাত, ইসলাম উদ্দিন, মোহাম্মদ আলী, জইন উদ্দিন, দুলাল রেজা, মুরাদকেও আসামী করা হয়।

Share





Related News

Comments are Closed