Main Menu

১৪ই ডিসেম্বর পাঁচবিবি হানাদার মুক্ত দিবস

মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: আগামীকাল ১৪ ডিসেম্বর পাঁচবিবি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাঁচবিবির আকাশে স্বগর্বে উড়িয়ে দিয়ে ছিল স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত বিজয় পতাকা। পাঁচবিবি হয়েছিল পাক হানাদার মুক্ত। মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে শ‘দেড়েক মুক্তিযোদ্ধা বিজয়ীর বেশে হিলি (পশ্চিমবঙ্গ) ভারত থেকে পা রাখেন বাংলাদেশের মাটিতে।
পাঁচবিবি থানার ভূঁইডোবা গ্রাম দিয়ে মুক্তিযোদ্ধারা সকাল ১০টার দিকে পাঁচবিবি সদর থানা চত্তরে পৌছান ও স্বাধীন বাংলাদেশের রক্ত পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুজ্জামান বাবলু। এরপর তিনি স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আব্দুল মোতালেব, মরহুম ফরিদ উদ্দিন ও খন্দকার আলমগীর হোসেনের উপর দায়িত্ব দিয়ে দলবলসহ চলে যান জেলা সদরের দিকে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার ছিল পাঁচবিবিতে বৃহত্তম হাটবার। শক্র কবলমুক্ত পাঁচবিবিতে মুক্তিযোদ্ধাদের আগমনের খবরে হাটের শত শত মানুষ অভিনন্দন জানানোর জন্য ছুঁটে আসেন থানা চত্তরের দিকে। পাঁচবিবির লাল বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেব। জেলার মধ্যে পাঁচবিবি থানা প্রথম শক্র মুক্ত হয় সবার আগে।

Share





Related News

Comments are Closed