সিলেটে বিএনপি নেতা খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিনিধি: যে কোন মুহুর্তে গ্রেফতার হতে পারেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের সম্ভাব্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। গত ১১ ডিসেম্বর তাকে প্রধান আসামী করে এসএমপির জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নং-০৬(১২)১৭) দায়ের হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগ এনে এ মামলা করেছেন সিলেট জেলা বারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নুরে আলম সিরাজী। সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট ২য় আদালতে বুধবার মামলাটি রেজিষ্ট্রিভূক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের জি.আর.ও ফয়েজ। মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়াও এজাহারভুক্ত আসামী করা হয়েছে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো: আজির উদ্দিন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ ৮জনকে । অজ্ঞাতনামা আসামী করা হয়েছে সিলেট সদর হাটখোলা-জালালাবাদ এলাকার ৬০ থেকে ৭০ জনকে।
মামলা দায়েরের পর থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করতে তাকে হন্যে হয়ে খুজছে পুলিশ।
এদিকে মামলার আসামী জেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান মো. আজির উদ্দিন মার্কিন যুক্তরাষ্টে অবস্থান করছেন। ফলে সহসাই দেশে ফিরছেন না তিনি। তাকে গ্রেফতারে ইতোমধ্যে দেশের সবক’টি বিমানবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে ইনফরমেশন দিয়ে রাখা হয়েছে ।
জানা গেছে, গত ১ ডিসেম্বর শুক্রবার সিলেট সদর উপজেলার শিবের বাজারস্থ ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনকে সংবর্ধনা দেয় সিলেট সদর বিএনপি। এসময় ইউনিয়ন পরিষদের দেয়ালে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টিয়ে রাখা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed