বাহুবলে বৈদ্যুতিক খুটির চাপায় শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বৈদ্যুতিক খুটির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার লামাতাশি ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাব্বি (৫), সে হাজীপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং স্থানীয় হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, বিকেলে হাজীপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে পুরাতন বৈদ্যুতিক খুঁটি পরিবর্তন করার সময় খুঁটিটি মাটিতে লুটিয়ে পড়ে। এসময় খুঁটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় রাব্বি। পরে স্বজনরা রাব্বিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাইফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed