নবীগঞ্জে ভূমিহীন জনপ্রতিনিধি খাস জমি পেলেন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ব্রীজের নিচে বসবাসকারী স্থানীয় জনপ্রতিনিধি রহিমা বেগম ১২ শতক খাস জমি বরাদ্দ পেয়েছেন। তিনি একজন ভূমিহীন জনপ্রতিনিধি, এ খবর গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে তাকে জমি বরাদ্দ দেয়া হয়। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমান সরেজমিনে গিয়ে ভূমিহীন জনপ্রতিনিধি রহিমা বেগমকে দখল বুঝিয়ে দেন। সরকারী ভূমি পেয়ে আনন্দিত রহিমা বেগমের পরিবার ও এলাকাবাসী।
উল্লেখ্য, দীর্ঘ এক যুগ ধরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্যস্ততম রাস্তা সৈয়দগঞ্জ বাজার সংলগ্ন মনু খালের ব্রীজের নিচে বসবাস করে আসছেন আউশকান্দি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রহিমা বেগম। সারা দিন-রাত তাদের উপর দিয়ে চলাচল করে কয়েক হাজার যানবাহন। গেল নির্বাচনে সংরক্ষিত আসনের ইউপি সদস্য নির্বাচিত হয়েও ভূমিহীনের তালিকা থেকে নাম কাটাতে পারেননি তিনি।
এ ব্যাপারে গত বছরের ডিসেম্বর মাসে গনমাধ্যমে নারী ইউপি সদস্য রহিমা বেগমের মানবেতর জীবনযাপনের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ পায়। প্রতিবেদনটি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তার। তিনি খোজঁ খবর নিয়ে ভূমিহীন হিসেবে রহিমা বেগমকে পূর্নবাসন করার উদ্যোগ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার ওই এলাকার খাস জমি থেকে ১২ শতক ভূমি রহিমা বেগমের নামে বরাদ্দ দেন।
নারী ইউপি সদস্য রহিমা বেগম বলেন, গনমাধ্যমে সংবাদ দেখে ইউএনও মহোদয় আমার পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। এর জন্য তিনি গনমাধ্যমকর্মী ও ইউএনও সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বরাদ্দকৃত ভূমিতে ঘর বাড়ী নির্মাণের জন্য বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানান।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed