Main Menu

জেএসসি ও জেডিসির ফল ৩০ ডিসেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।

আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করা হবে।

একই সময় প্রধানমন্ত্রী ২০১৮ সালের বিনা মূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

গত ১ নভেম্বর এই পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ১৮ নভেম্বর। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৪ লাখ ৬৯ হাজার।

Share





Related News

Comments are Closed