ডাকাতদের ছুরিকাঘাতে পুলিশের এসআই গুরুতর আহত
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জিয়া উদ্দিন (৩২) ডাকাতদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রাতেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
মাধবপুর থানার ওসি জানান, এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ছাতিয়াইন-রতনপুর সড়কে টহল দিচ্ছিল। এ সময় একদল ডাকাত ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তখন যাত্রী মনে করে পুলিশের উপর হামলা চালায় ডাকাতদল। এসআই জিয়া উদ্দিনসহ পুলিশ সদস্যরা ডাকাতদের আটকের চেষ্টা করলে দুর্বৃত্তরা এসআই জিয়া উদ্দিনকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় এসআই জিয়া উদ্দিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসআই জিয়া উদ্দিনকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। পরে আশংকাজনক অবস্থায় গভীর রাতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed