জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক : আজ ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। সারাদেশে প্রখমবারের মতো পালিত হচ্ছে এ দিবসটি। দিবসটি উদযাপনের লক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনা সভা ও ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০১৭’ প্রদান এবং সন্ধ্যা সাড়ে ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘কনসার্ট ফর আইসিটি’ আয়োজন করা হবে।
এদিকে, জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে বিভাগীয় পর্যায়ে কনসার্ট ফর আইসিটি আয়োজনের লক্ষ্যে গত ৬ ডিসেম্বর বিভাগীয় সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব’র সভাপতিত্বে সভায় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় নগরীর রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে কনসার্ট ফর আইসিটি অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের বিভিন্ন কার্যক্রমের সাফল্য ও সরকারি প্রতিষ্ঠানসমূহের ই-সেবা সম্পর্কিত তথ্য কনসার্ট থেকে জনগণের কাছে তুলে ধরা হবে। জনপ্রিয় শিল্পীদের মাধ্যমে জাতীয় মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ সংগীত পরিবেশনের ব্যবস্থা গ্রহণসহ আইসিটি বিষয়ক অগ্রযাত্রাকে অডিও-ভিডিও মাধ্যম ব্যবহার করে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), ডিআইজি সিলেট রেঞ্জ এর প্রতিনিধি, পুলিশ কমিশনার এসএমপি’র প্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব/আইসিটি), বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জেলা ও রোভার স্কাউটস এর সম্পাদক প্রমুখ।
উল্লেখ্য, ২০০৮ সালের ১২ ডিসেম্বর বর্তমান সরকার রূপকল্প ২০২১: ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বরকে স্মরণীয় করার জন্য এ দিবসের গুরুত্ব বিবেচনা করে গত ২৭ নভেম্বর মন্ত্রীসভা বৈঠকে দিনটিকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালনের অনুমোদন প্রদান করেন।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed