Main Menu

সাংবাদিক মহসীনের পিতার মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

বৈশাখী নিউজ ডেস্ক: ইউএনবি সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীনের পিতা হাজী মো. ফরিদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি।
সোমবার ১১ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিএনপি,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শোক;
দৈনিক দিনকাল সিলেটের ব্যুরো প্রধান, ইউএনবি’র সিলেট প্রতিনিধি, জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীনের পিতা নগরীর মহাজনপট্টির হাজী ফরিদ এন্ড সন্স এর স্বত্তাধিকারী হাজী মো. ফরিদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান,জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জেলা বিএনপির সহ ক্রীড়া সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, জেলা বিএনপির সদস্য ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর বিএনপির সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুয়েল, জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এডভোকেট খালেদ জোবায়ের। নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এদিকে সাংবাদিক মোহাম্মদ মহসীনের পিতার মৃত্যুতে অনুরুপ শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রদল নেতা আশিক মিয়া, হামিদ হোসেন আকাশ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম, মহানগর ছাত্রদলের সদস্য শাহ আলম আলী, কামাল আহমদ, মো: মাকসুদ আলম, আশরাফ উদ্দীন রাজীব, মুহিবুর রহমান লিটন, সাইফুল আলম কোরেশী, কয়েছ আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed