বাকৃবিতে অপেক্ষমান তালিকায় ভর্তির পরও ৪২ আসন শূন্য
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১ সেমিস্টার-১) অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অপেক্ষমান তালিকা থেকে প্রার্থীদের ভর্তি নেয়া হয়। অপেক্ষমান তালিকা থেকে প্রার্থীদের ভর্তি নেয়ার পর ৪২ টি শূন্য আসন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
রেজিস্ট্রার বলেন, ১২০০ সিটের বিপরীতে মেধা ও অপেক্ষমান তালিকা থেকে এ পর্যন্ত মোট ১১৫৮ জন ভর্তি হয়েছে। বাকি আসনে মেধা ও প্রদত্ত অপশন অনুযায়ী অটোমাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের দ্বিতীয় তালিকা আগামী ১৯ ডিসেম্বর ২০১৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed