Main Menu

বিশ্বনাথে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেফতার ১

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে চুরি হওয়া গরু উদ্ধার ও চুরির অভিযোগে মামুন আহমদ (৩২) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। সে ছাতক উপজেলার করিমপুর গ্রামের মাহমদ আলীর পুত্র। রোববার বিকেলে উপজেলার টেংরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষন চক্রবর্তী জানান, গত শনিবার দিবাগত রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের ঘুরাইল গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র আব্দুস সাত্তারের গোয়ালঘর থেকে তার গাভী ও বাচ্ছা চুরি হয়। এঘটনায় গরুর মালিক আব্দুস সাত্তার বাদি হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করলে রোববার বিকেলে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা এলাকা থেকে চুরি হওয়া গরু উদ্ধার করে পুলিশ। এসময় গরু চুরির অভিযোগে মামুন আহমদকে গ্রেফতার করে।

Share





Related News

Comments are Closed