বিশ্বনাথে যুবলীগ নেতার মৃত্যু নিয়ে ধ্রুমজাল
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় আহত যুবলীগ নেতা হানিফ শিদকারের মৃত্যু ধ্রুমজাল সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে মৃত্যুর হানিফ শিকদারের মৃত্যুর সংবাদটি ফেসবুকের মাধ্যমে তার বন্ধু-বান্ধব, মিডিয়া কর্মী, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রচার করেন। মৃত্যুর সংবাদটি সোসাল মিডিয়া ফেসবুকে প্রচার করলে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। কিন্ত এদিন রাতেই পাল্টে যায় তাদের অনেকেরই বক্তব্য। তাদের মধ্যে অনেকেই হানিফ শিকদার এখনো বেঁচে আছেন বলে আবারো পোষ্ট দিতে থাকেন। মৃত্যুর সংবাদ প্রচার কারিদের কেউ কেউ হানিফ শিকদার এখনো বেঁচে আছেন বলে ফের ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকলে সৃষ্ঠি হয়েছে ধ্রুমজাল। এনিয়ে সংবাদ কর্মীরাও পড়েছেন বিপাকে। তবে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনওয়ারুজ্জামান চৌধুরী জানিয়েছেন হানিফ শিকদার এখনো বেঁচে আছেন। হানিফ শিকদার উপজেলার দৌলতপুর ইউনিয়নের আটপাড়া গ্রামের মৃত ময়না মিয়া শিকদার’র পুত্র।
জানা গেছে, হানিফ শিকদার গত বৃহস্পতিবার (৭ডিসেম্বর) বিকেলে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বিশ্বনাথ উপজেলা সদরে আসার পথে বিশ্বনাথ-হাবড়া বাজার সড়কের মিরেরচর এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হন। দূর্ঘটনার পর তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি এখনো চিকিসাধীন রয়েছেন । কিন্তু রোববার দুপুরে বিশ্বনাথের সাংবাদিক তজম্মুল আলী রাজু তার ফেসবুক আইডিতে ‘হানিফ শিকদার রোববার বেলা ১টায় ইন্তেকাল করেছেন। আনওয়ারুজ্জামান চৌধুরী রাতে লাশ ঢাকা থেকে নিয়ে আসবেন’ বলে একটি পোষ্ট দেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর একান্ত সচিব কবিরুল ইসলাম কবির, ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া’সহ দলীয় অনেক নেতাকর্মী হানিফ শিকদারের মৃত্যু হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দেন। তাৎক্ষণিক সংবাদকর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেন হানিফ শিকদারের চাচা আ’লীগ নেতা শাখাওয়াত হোসেন ও দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ। কিন্ত রোববার সন্ধ্যায় হানিফ শিকদারের আত্মীয় স্বপন শিকদার তার ফেসবুক আইডিতে ‘হানিফ শিকদার এখনও বেঁচে আছেন, তার শারীরীক অবস্থা উন্নতির দিকে’ এ পোষ্ট দেন। রোববার রাতে সাংবাদিক তজম্মুল আলী রাজু তার ফেসবুক আইডিতে ফের স্ট্যাটাস দেন ‘হানিফ শিকদার বেঁচে আছেন’। এব্যাপারে আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন ও যুবলীগ নেতা রাসেল আহমদের সাথে মোবাইল ফোনে ফের কথা হলে তারা জানান, রোববার দুপুরে তাদেরকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালে হানিফ শিকদারের কাছে অবস্থানরত তার ঘনিষ্টজন খালেদ রব। এব্যাপারে খালেদ রবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে, রোববার রাত সাড়ে ১০টায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী তার ফেসবুক আইডিতে হানিফ শিকদার এখনও বেঁচে আছেন জানিয়ে একটি স্ট্যাটাসে লিখেন ‘‘ আল্লাহ রাব্বুল আলামীনের কাছে অশেষ শুকরিয়া বিশ্বনাথ উপজেলা যুবলীগের অন্যতম নেতা আমার অত্যন্ত স্নেহভাজন হানিফ শিকদার এখনো জীবিত আছে। যোগাযোগগত ত্রুটির কারণে এবং একজনের অসাবধারত ভূল তথ্যের কারণে হানিফের শারীরিক অবস্থা সম্পর্কে মিথ্যা গুজব ছড়িয়ে পরেছিল।”
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed