সিলেটে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুুপুুরে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলাটি করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার।
আদালত অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
সিএমএম কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট দাখিল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী তার আর্জিতে উল্লেখ করেন, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি সেমিনারে মাহমুদুর রহমান বংলাদেশ ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য রেখেছেন। এ বক্তব্যের মাধ্যমে মাহমুদুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকৃতভাবে উপস্থাপন করেছেন। এতে সংক্ষুব্ধ হয়ে এ মামলা দায়ের করেছেন বলে জানান বাদী।
বাদীর পক্ষে আদালতে শুনানী করেন অ্যাডভোকেট একেএম সমিউল আলম, অ্যাডভোকেট কিশোর কুমার কর, অ্যাডভোকেট ময়নুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed