সিলেটে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে অটোরিকশা ভাংচুর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে পাঁচ থেকে ছয়টি সিএনজি অটোরিকশাতে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ভাংচুরকালে তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল এবং তারা ‘জয় বাংলা’ শ্লোগান দিচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আম্বরখানা পয়েন্টের ইষ্টিকুটুম রেস্টুরেন্টের সামনে আম্বরখানা-বন্দরবাজারগামী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এ ভাংচুরের ঘটনাটি ঘটে।
এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে অটোরিকশা ভাংচুর করে। এদিকে, ঘটনার পর জনবহুল এ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। অটোরিকশাগুলো ভাংচুর করে দ্রত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ভাংচুরকারীরা। ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোতোয়ালী থানার এসআই শফিকুল ইসলাম জানান, আচমকা একদল সন্ত্রাসী আম্বরখানা সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এসে হামলা চালায়। এসময় অন্তত ৫টি সিএনজি অটোরিকশা তারা ভাংচুর করে তারা পালিয়ে যায়। মুখে কালো কাপড় বাঁধা থাকায় দুর্বৃত্তদের চিহ্নিত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।
Related News
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলেRead More



Comments are Closed