Main Menu

বরিশালে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বানারীপাড়ার রায়ের হাটে মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রর ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed