Main Menu

পরকীয়ায় প্রবাসীর স্ত্রী অন্তঃস্বত্ত্বা, প্রেমিকসহ আত্মহত্যার চেষ্ঠা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সৌদি প্রবাসীর স্ত্রী অন্তঃস্বত্ত্বা হওয়ার পর প্রেমিকসহ আত্মহত্যার চেষ্ঠা করেছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসকরা বলছেন রাবিয়ার অবস্থা আশঙ্কাজনক। তার গর্ভের সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলা সদর উপজেলার পইল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দালান হাটি এলাকার সুরত আলীর ছেলে প্রবাসী জুয়েল মিয়া বিয়ে করে কুমিল্লা জেলার কান্দিরপাড় এলাকার মৃত আয়াত আলীর মেয়ে রাবিয়া আক্তারকে (৩০)। বিয়ের পর তাদের ৩ সন্তানের জন্ম হয়।

জীবিকার তাগিদে জুয়েল সৌদি আরব চলে যায়। এ ফাঁকে রাবিয়ার সাথে পার্শ্ববর্তী কাছম আলীর ছেলে তোফাজ্জল মোল্লার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এ খবর জুয়েলের নিকট পৌঁছলে তিনি দেশে চলে আসেন এবং জানতে পারেন তার স্ত্রী অন্তঃস্বত্ত্বা। এতে তিনি ক্ষিপ্ত হয়ে রাবিয়াকে তালাক দেন।

এদিকে, রাবিয়া তার প্রেমিক তোফাজ্জলকে বিয়ের জন্য চাপ দেয়। প্রথমে তিনি বিয়েতে রাজি না হলেও পরবর্তীতে চাপের মুখে পড়ে তিনি রাবিয়াকে বিয়ে করতে রাজি হন। বৃহস্পতিবার ওই গ্রামে তোফাজ্জলের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়।

বিয়ের সকল প্রস্তুতির শেষ মুহূর্তে তোফাজ্জল বিয়ে করতে অনিহা প্রকাশ করে। এ নিয়ে রাবিয়া ও তোফাজ্জলের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ২ জনই বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

Share





Related News

Comments are Closed