গলাচিপায় ১৮টন আলুর বীজ নিয়ে ট্রাক খাদে
সজিব খান, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ১৮টন আলুর বীজ নিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। গত শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পৌরসভার গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রো ট- ৬০৬৩ ট্রাকের চালক মো: মনোয়ার হোসেনকে স্থানীয় লোকেরা উদ্ধার করেছে।
জানা গেছে, গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন মুরাদনগর গ্রামের ৪৯ একর জমির উপর বিএডিসির আলুর বীজ বপন করে প্রদর্শনী করা হবে। মুরাদনগর গ্রামের প্রজেক্টের কৃষকরা বাহাদুর জোমাদ্দার (৩২), আলাউদ্দিন জোমাদ্দার (৩০), বাবুল মৃধা(৩১), দেলোয়ার হাং(৩০) ও সুমন হাং জানান, এ প্রজেক্টের জন্য বিএডিসির ১৮টন আলুর বীজ গোপালগঞ্চ হিমাগার থেকে বৃহস্পতিবার ট্রাক যোগে গলাচিপার মুরাদনগর গ্রামের উদ্দ্যেশে পাঠায়। তারা আরো জানান, বিএডিসির কর্তৃপক্ষ আর কৃষকদের সাথে চুক্তি হয়েছে তারা আলুর বীজটা প্রজেক্ট সংলগ্ন এলাকা মুরাদ গ্রামে পৌছে দিবে। আলুতে পানি পাওয়ায় এ বীজ দিয়ে কৃষকের কোন কাজে আসবে না বলে স্থানীয় কৃষকরা জানায়।
পটুয়াখালীর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পেরোশন (বিএডিসি) সহকারী পরিচালক মো; নান্নু মিয়া জানান, আলুর বীজে যে পানি লেগেছে তাতে গুনগত মান নষ্ট হয়নি। এ আলু রোপন করলে কৃষকের তেমন ক্ষতি হবে না।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed