জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ রবিবার (৩ ডিসেম্বর) ২৬তম আন্তর্জাতিক এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে,‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ি’।
জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।
এছাড়া দিবসটি উদযাপনে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ শনিবার (২ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি তথ্য তুলে ধরেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জানান, ২৬তম আন্তর্জাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন এমপি।
তিনি আরও জানান, রবিবারের অনুষ্ঠানে তিনটি বিশেষ ক্যাটাগরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হবে।
ক্যাটাগরিগুলো হচ্ছে- ক. সফল প্রতিবন্ধী ব্যক্তি, খ. প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন সফল ব্যক্তি এবং গ. প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করে এমন সফল প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ সচিব জিল্লার রহমান, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed