জলঢাকায় চেয়ারম্যানের গুলিতে দিনমজুর আহত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জলঢাকায় ইউপি চেয়ারম্যানের বন্দুকের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক ধান কাটা দিনমজুর। গুরুতর আহত দিনমজুরের নাম দুলাল চন্দ্র (২৬)। গুলিবিদ্ধ দুলাল দলবাড়িপাড়া গ্রামের জ্যোতিন্দ্রনাথ রায়ের ছেলে। তবে চেয়ারম্যানের ভাষ্য, এ অভিযোগ সম্পূর্ন রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
শনিবার (০২ ডিসেম্বর) বেলা ১টার দিকে জলঢাকার গোলনা ইউনিয়নের দলবাড়িপাড়া গ্রামের দলবাড়ি বিলে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুলালকে প্রথমে জলঢাকার একটি স্থানীয় চিকিৎসা কেন্দ্র এবং পরে মাইক্রোযোগে রংপুরের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মোটরসাইকেলযোগে বন্দুকসহ গোলনা ইউনিয়নের দলবাড়িপাড়া গ্রামের দলবাড়ি বিলে অতিথি পাখি শিকার করতে যান কাঠালী ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন তুহিন। তিনি ছররা গুলি ব্যবহার করে পাখি মারছিলেন। বিলের পাশেই ১০০ গজ দূরে একটি জমির আমন ধানের আঁটি বেঁধে তা জমির মালিকের বাসায় নিয়ে যাচ্ছিলেন দিনমজুর দুলাল। দুপুর ১টার দিকে তিনি বাংকুয়ার (বাঁশের তৈরী শলাকা) দড়িতে ধানের আঁটি বেঁধে তা কাঁধে তোলার প্রাক্কালে সামনে থেকে গুলি ছোড়েন চেয়ারম্যান তুহিন। এতে গুলিটি সরাসরি এসে দুলালের বাম চোখে বিদ্ধ হয়ে মাথায় আটকে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই কৃষি শ্রমিক, চোখে ফিনকি দিয়ে বের হতে থাকে রক্ত।
এসময় তার পাশে অবস্থান করা অন্য কৃষি শ্রমিকদের সাথে নিয়ে চেয়ারম্যান তুহিন তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে ভাদুরদর্গা বাজারের এক স্থানীয় চিকিৎসক পরে অবস্থার অবনতি হলে রংপুরের আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনৈক আ: সাত্তারের বাড়ি থেকে চেয়াররম্যানের ব্যবহৃত মোটরসাইকেলটি হেফাজতে নেয়।
এই বিষয়ে কাঠালী ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন তুহিন বলেন, আমার বন্দুকের গুলি কাউকে বিদ্ধ করেনি। এটিকে গুজব বলে উড়িয়ে দিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবী করেন তিনি।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, এই ঘটনায় চেয়ারম্যানের মোটরসাইকেলটি থানা হেফাজতে নেয়া হয়েছে। গুলিবিদ্ধ শ্রমিক কোথায় রয়েছে তা এই মূহুর্তে বলা যাচ্ছে না। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed