রোববার দেখা যাবে সুপার মুন
বৈশাখী নিউজ ডেস্ক: পূর্ণিমার চাইতেও এদিন চাঁদকে দেখা যাবে আরও বড়! মনে হবে চাঁদ বুঝি তার অবস্থান থেকে এগিয়ে এসেছে পৃথিবীর কাছে। তবে নিজের অবস্থান না বদলালেও রোববার রাতে পৃথিবীবাসীর চোখে চাঁদ বড় হয়েই দেখা দেবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন রোববার ০৩ ডিসেম্বর রাতের আকাশে অপেক্ষা করবে বিশেষ চমক। এদিন রাতে সুপারমুনের দেখা মিলবে।
তবে চাঁদ নিজের অবস্থান না বদলালেও স্বাভাবিকের তুলনায় অনেক কাছে দেখা যাবে চাঁদকে। ফলে দেখতে আকারে অনেক বড় মনে হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এদিন স্বাভাবিকের তুলনায় চাঁদকে অন্তত ১৪ ভাগ বড় দেখাবে।
এদিন চাঁদকে উজ্জ্বল ও গোলাকার দেখাবে। শুধু তাই নয়, এর উজ্জ্বলতার পরিমাণও বেড়ে যাবে প্রায় ৩০ ভাগ। তবে চলতি বছরে এটাই প্রথম ও শেষ ‘সুপারমুন’ হবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।
এর আগে ২০১৬ সালের ১২ ডিসেম্বর ‘সুপারমুন’ দেখা গিয়েছিল। তবে রোববারের পর ২০১৮ সালের ১ এবং ৩১ জানুয়ারি আবারও ‘সুপারমুন’ ঘটবে বলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed