নাটোরে নিখোঁজ খ্রিস্টান ফাদার সিলেটে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামের জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে (৪১) সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিষটি নিশ্চিত করে জানান, নাটোরের নিখোঁজ ফাদারকে দক্ষিণ সুরমার বাস টার্মিনাল থেকে উদ্ধার করে পুলিশ। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত; গত ২৬ নভেম্বর বিকাল ৪টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মিশন মার্কেট থেকে জোনাইল ধর্মপল্লীর উদ্দেশ্যে রওনা দেয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরদিন দুপুরে তার নিখোঁজ হওয়ার সংবাদ থানা পুলিশ ও প্রশাসনকে জানালে তাকে উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু হয়। পাল-পুরোহিত ওয়াল্টার বনপাড়া পৌর শহরের মিশন পাড়া এলাকার মৃত সিলভেস্টার রোজারিও’র ছেলে। একই মহল্লায় প্রায় এক বছর আগে আলোচিত জঙ্গি হামলায় ব্যবসায়ী সুনীল গোমেজ খুন হন।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed