২৫ জানুয়ারি মৌলভীবাজারে ইজতেমা
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলায় এবারই প্রথম তাবলিগ জামাতের ইজতেমা শুরু হতে যাচ্ছে। আগামি ২৫ জানুয়ারি থেকে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হবে।
মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর হাউজিং এষ্টেট এলাকায় চলছে প্যান্ডেল তৈরির কাজ। স্বেচ্চায় অংশ নিচ্ছেন আলেম, ছাত্র, তাবলিগী সাথীসহ সর্বস্তরের মানুষ।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন, পুরো ইজতেমা মাঠ সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকবে।
তাবলিগ জামাতের মৌলভীবাজার জেলার সুরার অন্যতম সদস্য সৈয়দ মাসুক আলী বলেন- মৌলভীবাজার জেলা ইজতেমা জেলাবাসীর জন্য বড় সৌভাগ্যের বিষয়। সর্বস্তরের মানুষ শ্রম, অর্থ দিয়ে ইজতেমা সফলের লক্ষে কাজ করছেন। কারো কাছ থেকে কোনো ধরণের কালেকশন বা চাঁদা ছাড়াই এতো বিশাল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। মানুষ স্বেচ্চায় যে যেভাবে পারছে সেভাবেই নিজেকে মহতি কাজে শরীক রাখার নিরন্তর প্রয়াস করছে।
তিনি আরও বলেন- ইজতেমায় আল্লাহর দিনের সঠিক পথে চলার উপর বয়ান হবে। দুনিয়া ও আখিরাতে কিভাবে কামিয়াব লাভ করা যায়, মানুষ কীভাবে আল্লাহর ইবাদত-বন্দেগির দিকে রুজু হবে, মানুষের মাঝে হক তথা সঠিক পথ কবুল করার যোগ্যতা তৈরি হবে, মৃত্যুর পর বা আখেরাতের জিন্দেগি কেমন হবে সেসব বিষয়ে ইজতেমায় বয়ান (আলোচনা) হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed