যোগ্যতার ভিত্তিতে নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সহযোগিতায় এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে “নির্বাচনে নারী নেতৃবৃন্দের ভূমিকা ও করণীয় নির্ধারণ” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর ফরচুন গার্ডেন হোটেলের কনফারেন্স হলে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেন, রাজনীতিতে নারীর নেতৃত্ব ও যোগ্যতার ভিত্তিতে নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি নির্বাচন ও সংসদে নারী সদস্য সমতায়ন এবং গণপ্রতিনিধিত্ব আইন ২০০৯ অনুসারে রাজনৈতিক দল সমূহের সকল কমিটিতে ২০২০ সালের মধ্যে শতকরা ৩৩ ভাগ নারী অন্তর্ভুক্তির দাবী জানান। আবুল কাহের শামীম নারীর জয়ে সবার জয় এই শ্লোগানকে সামনে রেখে সবাইকে এগিয়ে যাওয়ার আহবান জানান ।
এছাড়াও মুল দলের নেতৃবৃন্দের কাছে নির্বাচনে নারী নেতৃবৃন্দকে অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরা এবং দল কি ভাবে নারী নেতৃত্বকে রাজনীতির মূল ধারায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে উপকৃত হতে পারে সে বিষয়ে আরো সচেতন করে তোলা নিয়েও ব্যাপক আলোচনা হয়।
জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভাতে কিছু কর্মপরিকল্পনা গ্রহন করেন। সেগুলো হলো সরাসরি আসনে নারীদের মনোনয়ন প্রদান এবং যোগ্য নারী প্রার্থীদের নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে পুরুষ ও নারী নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি গঠন, নির্বাচনী ও প্রচারাভিযানে নারীদের অংশ গ্রহণ নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন, সিলেট জেলা বিএনপির আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ ও সভা- সেমিনার আয়োজনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের কমিটি সহ গঠন ও পুনর্গঠন ইত্যাদি।
সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের তত্ত¡াবধানে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওন্যাল কোর্ডিনেটর সুদীপ্ত চৌধুরী।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম ও শামীম আহমদ, সিলেট জেলা মহিলা দলের সভাপতি পাপিয়া চৌধুরী, জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কাউন্সিলর সালেহা কবির শেফী, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, সহ-দপ্তর সম্পাদক এম.এ মালেক, সহ প্রচার সম্পাদক মোঃ বুরহান উদ্দিন, সহ আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ, সহ শিশু বিষয়ক সম্পদক দিলোয়ার হোসেন জয়, সহ তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, জেলা ছাত্রদল নেতা হানুর ইসলাম ইমন, জাসাস নেত্রী ফাহিমা আহাদ কুমকুম, মনিজা বেগম, মোছাঃ মুসলিমা আক্তার চৌধুরী, ফেরদৌসী বেগম ইকবাল, মোঃ শাহিদুল হক সোহেল, মালেকা বেগম, শিপা আক্তার, রুমা বেগম, তাহমিনা বখত জুই, রুমি বেগম, আমিনুল ইসলাম, বেগম স্বপ্না শাহীন, আমেনা বেগম রুমী, মোঃ আলী আকবর, মিলি বেগম, আম্বিয়া বেগম, রোজি মতিন, মোছাঃ নাজমা বেগম, রেজিয়া খাতুন, রুমা আক্তার প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed