Main Menu

২৮ কোটি টাকার শর্তে ডেসটিনির চেয়ারম্যানের জামিন

বৈশাখী নিউজ ডেস্ক : ২৮ কোটি টাকা জমা দেয়ার শর্তে জামিন পাবেন ডেসটিনির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। জামিনের শর্ত সংশোধন চেয়ে ডেসটিনির আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার খাস কামরায় গিয়ে ওই প্রতিষ্ঠানের শীর্ষ দুই কর্মকর্তার জামিন নিয়ে কথা বলায় বিব্রত হয়ে এ মামলার শুনানি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি।

এর আগেও ২৮ কোটি টাকা জমা দেয়ার শর্তে ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে জামিন দিয়েছিলেন আদালত।

Share





Related News

Comments are Closed