শাবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালা সমাপ্ত হয়েছে। রোববার কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ দিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সমন্বয়ে কর্মশালাটির আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর এর সভাপতিত্বে ও প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর, সহ-সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ, যুগ্ম সম্পাদক সাইফ সায়েম প্রমুখ।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের সাংবাদিকতা সম্পর্কিত তাত্ত্বিক জ্ঞান সমৃদ্ধিকরণ এবং সংবাদকর্মীদের গুণগত মান বাড়াতে পিআইবি’র এমন উদ্যোগ অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের জন্য সংবাদকর্মীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াবে পিআইবি আরো তাদের কর্মশালা বৃদ্ধি করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ স্বরূপ। দেশে অপোজিশন না থাকলেও খুব বেশী একটা সমস্যা হওয়ার কথা নয়, তবে সাংবাদিক না থাকলে হুলস্থুল কান্ড বেধে যেতো। পেশাগত দক্ষতা অর্জনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকদের এ ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সভাপতির বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীদের জন্য পিআইবি এ ধরনের উদ্যোগ নিতে পেরে আনন্দিত। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সহযোগীতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি সাংবাদিকতা করার বিভিন্ন চ্যালেঞ্জ ও দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। সততা, বস্তুনিষ্টতা ও নিরপেক্ষতাকে সামনে রেখে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর শুক্রবার থেকে এ কর্মশালা শুরু হয়। সফলভাবে কর্মশালা সম্পন্ন কারীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। শুক্রবার রিসোর্স পার্সন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, শনিবার চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, রোববার মোহনা টিভির বার্তা রহমান মুস্তাফিজ, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর সাংবাদিকদের সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া পুরো কর্মশালাটির সম্বন্বয়ক হিসেবে ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।
এ কর্মশালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এবং এমসি কলেজে কর্মরত সাংবাদিকরা সহ ৩৫জন অংশগ্রহণ করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed