Main Menu

ধর্মপাশায় ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি : একই সময়ে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোলকপুর বাজারে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সোমবার ভোর ৬টা থেকে জারি করা এ ধারা রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে বলে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খন্দকার।

উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে গোলকপুর বাজারে বিএনপির জেলা কমিটির সাবেক সভাপতি নজির হোসেনের সভাপতিত্বে সদস্য সংগ্রহের সভা আহ্বান করা হয়। একই সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ডা. রফিকুল ইসলাম চৌধুরীর অনুসারী উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও জনসভা আহ্বান করা হয়েছে।

ইউএনও মামুন খন্দকার জানান, বিএনপির দু’গ্রুপ গোলকপুর বাজারে কর্মসূচি আহ্বান করায় ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ জারি করা হয়।

Share





Related News

Comments are Closed