Main Menu

সিলেটে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক লুৎফুর রহমান উজ্জ্বলকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল খাসদবির এলাকার বন্ধন ই/৭ বাসার মৃত মতিউর রহমানের ছেলে।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ‘গত ২২ নভেম্বর স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ওই শিশুকে (৮) ধর্ষণ করে উজ্জ্বল।’
তিনি আরো জানান, ‘এ ঘটনায় ২৪ নভেম্বর বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয় (নং-১০/২৪/১১/১৭)। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উজ্জ্বলকে গ্রেফতার করে পুলিশ। পরে রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Share





Related News

Comments are Closed