Main Menu

ওসমানীনগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরি

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরের সরকারী প্রতিষ্ঠান দয়ামীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরি সংগঠিত হয়েছে। গত শুক্রবার দিনগত রাতের কোন এক সময় কুরুয়াস্থ দয়ামীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার বিকেলে দয়ামীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিদর্শিকা বাণাপানি নাথ বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

দয়ামীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিদর্শিকা বাণাপানি নাথ জানান, শনিবার সকালে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখেন স্বাস্থ্য কেন্দ্রের পিছনের কলাপসেবল গেইটের তালা ভেঙ্গে চুরেরা সাতটি সিলিং ফ্যান, ৪টি আয়রণ কড ও লোহার তৈরী রোগীর সিট, ২টি পানির মটর (পাম্প), লোহার সেট গøীন, স্টেরিলাইজার স্ট্যান ১টি, ১টি মশারী, স্যালাইন স্ট্যান্ড ২টি টিউবওয়েলের হেড, জরুরী কাগজপত্র সহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে যায়।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা স্বাস্থ্য কেন্দ্রে চুরি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি লিখিত অখিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed