Main Menu

ঢাবি সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ ২০১৭-১৮ সেশনে সভাপতি হিসেবে প্রথমআলোর আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক যুগান্তরের মাহমুদুল হাসান নয়ন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি, সমিতির বিদায়ী কমিটির সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন, সহসভাপতি মীর আরশাদুল হক (দ্য ইন্ডিপেন্ডেন্ট), যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম আবির (দৈনিক ডেসটিনি), দফতর সম্পাদক রায়হানুল ইসলাম আবির (নিউ ন্যাশন), অর্থ সম্পাদক আব্দুল করিম (ডেইলি অবজারভার), সদস্য মুনির হোসাইন (দৈনিক মানবজমিন), সদস্য মাহদী-আল-মুহতাসিম নিবিড় (এশিয়ান এজ) ও সদস্য দীপক চন্দ্র রায় (দৈনিক ভোরের কাগজ)।

প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট বলেন, সাংবাদিকরা অনেক সময় দিকনির্দেশনার নেতৃত্বে থাকতে হয়। এজন্য সাংবাদিকদের ভুল করলে চলবে না। তাদেরকে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকতা নিজের দায়িত্ব মনে করতে হবে। কাজ করার ক্ষেত্রে কোনো বাধা এলে মাথা নত না করার আহ্বান জানান তিনি।

Share





Related News

Comments are Closed