বিদ্যুতের মুল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রুশ বিপ্লবের শতবার্ষিকী ও বাসদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট বিমানবন্দর থানা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৪ নভেম্বর বিকাল ৩টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে মিছিল শেষ হয়।
বাসদ বিমানবন্দন থানা শাখার সমন্বয়ক প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, থানা সদস্য এনামূল হক সামি।
এসময় উপস্থিত সদর উপজেলার বাসদ সমন্বয়ক শাহাজাহান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয়ক পাপ্পু চন্দ, জেলা শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারী, রুমন বিশ্বাস, মাহবুব হাওলাদার, ছাত্র ফ্রন্ট নেতা সঞ্জয় শর্ম্মা, মো. সাজ্জাদ হাসাইন, সঞ্জিত শর্ম্মা, তাহমিনা আক্তার, শাম্মা পারভীন মিম, সানজানা, সাব্বির রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশ আজ গভীর সংকটে ঘুর্ণিভূত। শিশু নারী হত্যা নির্যাতন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ফেলেছে। লুটপাটতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র, সা¤প্রদায়িকতার উত্থান, চাল ডাল গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বক্তারা বিদ্যুতের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার আহŸান জানান। নতুবা ৩০ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালনের জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed