Main Menu

লালমনিরহাটে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অটোরিক্সার ধাক্কায় মাধব চন্দ্র (১২) নামে এক প্রতিবন্ধি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষখোচা মহিষাশ্বহর বাইপাস সড়কের লাল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাধব চন্দ্র উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের স’মিল মিস্ত্রী ধনেশ্বর চন্দ্রের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সড়কের লাল মসজিদ এলাকায় ঘোরা ফেরা করছিল শিশু মাধব চন্দ্র। এসময় মহিষখোচা থেকে মহিষাশ্বহর গামি একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed