বিপিএলে চট্টগ্রাম পর্বের সময়সূচি
বৈশাখী নিউজ ডেস্ক: বিপিএল পঞ্চম আসরের সিলেট পর্ব ও ঢাকা প্রথম পর্ব শেষে এবার শুরু হবে চট্টগ্রাম পর্ব। আগামীকাল ২৪ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা। এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট দশটি ম্যাচ।
এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আট ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস। সাত ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে খুলনা টাইটান্স।
সিলেট সিক্সার্স আট ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। রংপুর রাইডার্স ছয় ম্যাচ খেলে তিনটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে। সাত ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে রাজশাহী কিংস। ছয় ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে চিটাগং ভাইকিংস।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More




Comments are Closed