জাতীয় পরিচয়পত্র সংশোধনে ইসি’র বিশেষ সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: উপজেলা পর্যায়ে স্মার্টকার্ড প্রদানের লক্ষ্যে বিশেষ ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্রের ভুল তথ্য সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ নভেম্বর পর্যন্ত সংশোধনের আবেদন গ্রহণ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্রে অসংখ্য ভুল থাকায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে একাধিকবার জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের বিষয়ে বিশেষ সুযোগ প্রদান করা হয়। তারপরেও যাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ভুল আছে, কিন্তু ইতিপূর্বে সংশোধনের সুযোগ গ্রহণ করেননি, তাদেরকে পুনরায় সংশোধনের সুযোগ দিতে এই উদ্যোগ গ্রহণ করেছে ইসি।
জেলা ও উপজেলা কর্মকর্তাদের কাছে ইসির পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ইতোমধ্যে সব সিটি কর্পোরেশন ও জেলা সদরের স্মার্ট জাতীয় পরিচয়পত্র মুদ্রণ শেষ হয়েছে এবং বিতরণ কার্যক্রম চলছে। মুদ্রণের পর কারও কারও স্মার্ট জাতীয় পরিচয়পত্রে ভুল আছে বলে অভিযোগ পাওয়া গেছে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed