মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেল জাকির
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত জাকির হোসেন (২২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মৃত্যু বরণ করেছে।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় সে পার্শ্ববর্তী ইউনিয়নের দেবপাড়া বাজারস্থ সায়েদ মিয়ার মালিকানাধীন ইসলামী কমিউনিটি সেন্টারের উপরে সাইনবোর্ড লাগানোর এক পর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় । এসময় তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেঘতিক দেখলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় জাকির হোসেন মৃত্যু বরণ করে । তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে। নিহত জাকির উপজেলা গজনাইপুর ইউনিয়নের নিশাঁকুড়ি গ্রামের সৌদিআরব প্রবাসী ফুল মিয়ার ছেলে। বুধবার রাত ৮টার দিকে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থাকে তার দাফন সম্পন্ন হয় । এদিকে জাকিরের পরিবারের চলছে শোকের মাতম ।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed