জগন্নাথপুরে গুলি, কার্তুজসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভবের বাজার সৈয়দপুর রোডের মাথায় মুন্না ভ্যারাইটিজ স্টোরের সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি ৯ এমএম পিস্তলের গুলি, একটি শর্ট গানের কার্তুজ ও একটি টয়োটা প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার হাছন ফাতেমাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে মো. ফয়জুর রহমান (৩২)। তিনি বর্তমানে সিলেট নগরীর আম্বরখানা মজুমদারি এলাকার ৭২/২ নম্বর বাসার বাসিন্দা। অপরজন হলেন- হবিগঞ্জের লাখাই থানার লকনাউক গ্রামের মৃত আবুতাহেরের পুত্র মো. জোবায়ের (২৯)। তিনি বর্তমানের আম্বরখানা ওয়েবস ৪৩/২ নম্বর বাসার বাসিন্দা।
তাদেরকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৯।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed