সিলেট সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
বৈশাখী নিউজ ডেস্ক: মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ বর্ণাঢ্য আয়োজনে সিলেট সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় সেনানিবাসের গ্রাউন্ডে কেক কেটে অনুষ্ঠান শুরু হয়। ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট অঞ্চলের উদ্যোগে অনুষ্ঠানে ১৬৩ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, বিএসপি, এনডিসি, পিএসসি। স্বাগত বক্তব্যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। পাশাপাশি মহান মুক্তিযোদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া তিনি অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সাথে মুক্তিযুদ্ধের সময় সিলেটবাসীর অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীবরত্বপূর্ণ অবদানের ভুয়সী প্রশংসা করে অনুষ্ঠানে উপস্থিত সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি।
অনুষ্ঠানে বৃহত্তর সিলেট জেলায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাবৃন্দ, খেতাবপ্রাপ্ত সেনাকর্মকর্তাবৃন্দ ও শহীদ সেনাসদস্যদের পরিবারবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed