জয়পুরহাটে বিদ্যুৎস্পৃস্টে গৃহবধূর মৃত্যু
মোঃ অালী হাসান, জয়পুরহাট, প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের পলি কাদোয়া গ্রামে ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলী বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়। লাভলী বেগম ওই গ্রামের মাবুদ হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, শোবার ঘরে খাটের নিচে সারা বছর খাবারের জন্য আলু রাখেন ওই দম্পত্তি। কিন্তু দিনের পর দিন সেই আলুগুলো ইঁদুরে নিয়ে যায়। আর এই আলু রক্ষার জন্য তারা সিদ্ধান্ত নেন ইঁদুরের গর্তে বৈদ্যুতিক তার দিয়ে রাখবেন। যেমন চিন্তা, তেমনই কাজ। রাতে ইঁদুরের গর্তে বৈদ্যুতিক তার ঢুকিয়ে দিয়ে মাবুদ হোসেন দোকানে চলে যান। ভোরে তিনি দোকান থেকে বাসায় ফিরে স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকেন। পরে বিষয়টি জানাজানি হয়।
আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানুর আলম সাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed