জয়পুরহাটে ছাত্রদলের ৬ নেতাকর্মী আটক
মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট থেকে ছাত্রদলের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের প্রধান সড়কের বাটার মোড় থেকে তাদের আটক করা হয়। কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করার সময় তাদের আটক করা হয়েছে বলে পুলিশের দাবি।
আটক ছাত্রদল নেতাকর্মীরা হলো- জয়পুরহাট সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য রনি রহমান, সোহান মোহাম্মদ, রাতিক রহমান, কাফি রশিদ ও মমিনুর রহমান।
জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করলেও এ ব্যাপারে তারা পুলিশের অনুমোদন নেয়নি বা এ ব্যাপারে পুলিশকে অবগতও করেনি। এ বিক্ষোভ মিছিলের অজুহাতে তাদের নাশকতার পরিকল্পনা ছিলো, এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই ছাত্রদল নেতাদের আটক করে। এ ছাড়া তাদের বিরুদ্ধে আর কোন মামলা আছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed