মাধবপুরে আগুনে পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার হরিণখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোররাতে উপজেলার মধ্য হরিণখোলা গ্রামের জুবাইদুল আবেদীন দিপুর মালিকানাধীন আবেদীন স্টোরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে দোকানসহ পার্শ্ববর্তী একটি ধানের আড়তেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের টিম লিডার শাহজাহান মিয়ার নেতৃত্বে একদল ফায়ারকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ারম্যান সোহেল আহমেদ বলেন, কিভাবে আগুন লেগেছে জানা যায়নি। ধারণা করা হচ্ছে ১৫ লক্ষ টাকার ক্ষতি হতে পারে।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed