Main Menu

লাইফ সাপোর্টে সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকী

বৈশাখী নিউজ ডেস্ক : ‘আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়’- ও ‘শুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’ খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী খবরটি নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনি অকার্যকর। তিনি বহুমূত্র রোগেও ভুগছেন। শুক্রবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি অচেতন ছিলেন। তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়।

বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী বলেন, বছর দুই হলো বাবা কিডনির সমস্যায় ভুগছেন। শুক্রবার সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরে যান। সেখান থেকে রাত ১০টার দিকে বাসায় ফেরেন। তখনো স্বাভাবিক ছিলেন তিনি। কোনো অসুস্থতার কথা বলেননি। গভীর রাতে হঠাৎ তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। মুহূর্তেই অচেতন হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে।

দীর্ঘদিন সঙ্গীতের সঙ্গে থাকলেও শিল্পী হিসেবে বারী সিদ্দিকী পরিচিতি পান ১৯৯৯ সালে। ঐ বছর লেখক-নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিটি মুক্তি পায়। এই ছবিতে তিনি ছয়টি গান গেয়ে নতুন করে আলোচনায় আসেন।

Share





Related News

Comments are Closed