Main Menu

বাহুবলে ৫ কেজি গাঁজাসহ আটক ২

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: বাহুবলে গাঁজা পরিবহনকালে হুকুম আলী (৪৫) ও জাবেদ মিয়া (২২) কে আটক করেছে মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে উপজেলার পুটিজুরী বাসস্ট্যান্ডে ঘুরাফেরা করছে। এমন খবর পেয়ে বাহুবল মডেল থানার সাব-ইন্সপেক্টর সুহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত স্থান থেকে গাঁজা পাচারকালে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত মামদ হোসেনের পুত্র হুকুম আলী ও একই গ্রামের মোঃ ছালেক মিয়ার পুত্র জাবেদ মিয়াকে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed