সিলেটে টিলাকাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার দলইপাড়ায় অবৈধভাবে টিলাকাটার অভিযোগে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ট্রাক্টরও জব্দ করা হয়। শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা জানান, দুপুরে ট্রাক্টরসহ টিলাকাটায় জড়িত মখলিছুর রহমান মখলিছ নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ‘অবৈধভাবে টিলাকাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই কাউকে ছাড় দেয়া হবে না।’
« পাঁচবিবির কৃষকরা পেল বিনামূল্যে সার বীজ (Previous News)
(Next News) বাহুবলে ৫ কেজি গাঁজাসহ আটক ২ »
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed