Main Menu

পাঁচবিবির কৃষকরা পেল বিনামূল্যে সার বীজ

মোঃ অালী হাসান,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরন করা হয়।
শনিবার দুপুরে কৃষি অফিস চত্বরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এসব উপকরন কৃষকদের হাতে তুলে দিয়ে এর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদ্দৌস রাইট, মহিলা ভাইস-চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবার রহমান, জেলা আঃলীগ সহ-সভাপতি সানোয়ার হোসেন, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আঃলীগ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বেনু, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা আঃলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, পৌর আঃলীগ সভাপতি এস কে হক প্রমুখ।
উপজেলার ১২শ প্রান্তিক কৃষকের চলতি রবি মৌসুমে কৃষি পূনবাসন কর্মসুচীর আওতায় সরিষা, গম, বোরো ধান ও শাকসবজি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রত্যেককে সার ও বীজ প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed